আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আইএসআইএল সন্ত্রাসীদের নিকট বিদ্যমান অস্ত্রগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তৈরী। অস্ত্রসহ যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম সহজে সংগ্রহ করতে সক্ষম আইএসআইএল যুদ্ধক্ষেত্র থেকেও পেয়েছে বিপুল পরিমাণে অস্ত্র।
এছাড়া তেল থেকে অর্জিত অর্থ সন্ত্রাসী এ দলটির অন্যতম গুরত্বপূর্ণ উত্স হিসেবে বিবেচিত। যে অর্থ দিয়ে তারা ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান থেকে অস্ত্র ক্রয়ে ব্যয় করছে।
প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে বিশ্বের ২১টি দেশের অস্ত্র আইএসআইএলে’র হাতে রয়েছে। আইএসআইএলকে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশী অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের মিসোরি রাজ্যের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আর স্বয়ং যুক্তরাষ্ট্রের কোম্পানীগুলোর এ পরিমাণে অস্ত্র সরবরাহের বিষয়টি, ওয়াশিংটন কর্তৃক আইএসআইএলকে বিপজ্জনক আখ্যায়িত করা এবং তাদের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়ে তাদের আন্তরিকতার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছে।#
৯ অক্টোবর ২০১৪ - ১৭:০২
News ID: 643285
বিশ্বের অস্ত্র কোম্পানিগুলোর অন্যতম বড় ক্রেতা হিসেবে আইএসআইএলে’র নিকট রয়েছে ২১টি দেশের অস্ত্র।